আলোচিত লিটু হত্যা মামলার আসামী মিলন গাজী গ্রেফতার আলোচিত লিটু হত্যা মামলার আসামী মিলন গাজী গ্রেফতার - ajkerparibartan.com
আলোচিত লিটু হত্যা মামলার আসামী মিলন গাজী গ্রেফতার

4:10 pm , August 23, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালে আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজী (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ডিএমপি ঢাকার উত্তরখান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত মিলন গাজী এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী গ্রামের মৃত আয়নাল গাজীর ছেলে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই  পূর্ববিরোধের জেরে লিটন সিকদার লিটুকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকা-ের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। যেখানে মিলন গাজীকে ২ নম্বর আসামি করা হয়।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার বলেন, “ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT