নেছারাবাদে ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভুল বোঝাবুঝির অবসান নেছারাবাদে ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভুল বোঝাবুঝির অবসান - ajkerparibartan.com
নেছারাবাদে ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভুল বোঝাবুঝির অবসান

4:03 pm , August 21, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদে একটি সমবায় সমিতির পরিচালক কৃষ্ণকান্ত দাসের দেয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
শনিবার দুপুর ১২টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ভুল বোঝাবুঝির অবসান হয়।
সংবাদ সম্মেলনে কৃষ্ণকান্ত দাস বলেন, আমার পরিচালিত সমিতিতে সদস্যদের টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে নিয়ে একটু সমস্যার কারনে ৪ শতাংশ জমি বিক্রি করি। সেটা নিয়ে ক্রেতার সাথে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় আমি ফেসবুকে জমি দখল ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছিলাম। যেটি নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছিলো। বর্তমানে তাদের মধ্যে কোনো বিরোধ নেই এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT