আবু বকর সিদ্দিক বাছেলের মাতার ইন্তেকাল আবু বকর সিদ্দিক বাছেলের মাতার ইন্তেকাল - ajkerparibartan.com
আবু বকর সিদ্দিক বাছেলের মাতার ইন্তেকাল

4:44 pm , August 19, 2025

বাংলাদেশ ক্লিনিক, হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের শোক

বাংলাদেশ ক্লিনিক, হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক বাছেলের মাতা রশওনারা বেগম (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি বেশকিছু দিন অসুস্থ্যথাকার পর গতকাল দুপুর ১টায় ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর মরহুমার নামাজে জানাজা শেষে বাকেরগঞ্জের ১নং চরামদ্দি ইউনিয়নের কালিদাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ক্লিনিক, হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের জেলার সভাপতি আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক ডা: নজরুল ইসলাম, সহ-সভাপতি কাজী মিরাজ, কোষাধ্যক্ষ কাজী আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমূখ। এক বিবৃতিতে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT