4:21 pm , August 19, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। সোমবার সকাল থেকে উজিরপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষ রোপন করেন তিনি। বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মন্নান মাষ্টার,ওটরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ , সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান রিপন, উজিরপুর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও স্বেছাসেবকদল এর আহ্বায়ক মনিরুজ্জামান লিখন, উজিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব পনির খান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মল্লিক,বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম, উপজেলা যুবদল সদস্য আব্দুস ছালাম হাওলাদার, মাহাবুব কাজী ধলু,তাওহীদ বীন লাবিদ, খোকন ডাকুয়া, সবুর হাওলাদার, লিমন, জালিস, সুমন, নয়ন, ইমরান বাবু, তাওহীদ রুমীসহ অসংখ্য নেতৃবৃন্দ। কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিম সহ বনজ ফলজ ও ওষুধি গাছ রোপন করা হয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
