কাউখালীতে ভোট সেন্টার কমিটির প্রতিনিধি সম্মেলন কাউখালীতে ভোট সেন্টার কমিটির প্রতিনিধি সম্মেলন - ajkerparibartan.com
কাউখালীতে ভোট সেন্টার কমিটির প্রতিনিধি সম্মেলন

4:20 pm , August 19, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে পিরোজপুর-২ আসনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী।
প্রধান বক্তা ছিলেন পিরোজপুর-২ আসনের  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী  আলহাজ্ব শামীম সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জেহিরুল হক। আরো বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক,মাওলানা সিদ্দিকুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইদুল কবির বশির।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT