প্রধান উপদেষ্টার স্বর্ণ পদক পেলেন আগৈলঝাড়ার রাসেল সরদার প্রধান উপদেষ্টার স্বর্ণ পদক পেলেন আগৈলঝাড়ার রাসেল সরদার - ajkerparibartan.com
প্রধান উপদেষ্টার স্বর্ণ পদক পেলেন আগৈলঝাড়ার রাসেল সরদার

4:06 pm , August 18, 2025

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাসেল সরদার মেহেদী মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর কাছ থেকে স্বর্ণ পদক গ্রহন করেছেন।
গতকাল সোমবার সকালে শেরেবাংলা নগর এ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠান হয়। মাছের পোনা উৎপাদন ক্যাটাগরিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের আব্দুল গণি সরদার এর ছেলে যমুনা মৎস্য খামারের মালিক রাসেল সরদার মেহেদী প্রথম হন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জেল হোসেন, মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।
রাসেল সরদার মেহেদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (হাতপাখা) বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী।
এ বিষয়ে রাসেল সরদার মেহেদী বলেন, এ পুরস্কার আমাকে মৎস্য চাষে আরো অনুপ্রানিত করবে, ভবিষ্যতে আরো বেশী করে দেশীয় মাছের পোনা উৎপাদন করে দেশীয় মাছ বৃদ্ধিতে মৎস্য খাতে সরকারকে সহযোগীতা করবো।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, রাসেল সরদার মেহেদী একজন আদর্শ মৎস্য খামারী, তার উৎপাদিত মাছের পোনা এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, রাসেল সরদার মেহেদী একজন সফল মৎস্য চাষীর পাশাপাশি মানবিক গুন সম্পন্ন একজন ব্যক্তি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT