প্রাথমিক বিদ্যালয়ে আবারো চালু হলো মূল্যায়ন পরীক্ষা পদ্ধতি প্রাথমিক বিদ্যালয়ে আবারো চালু হলো মূল্যায়ন পরীক্ষা পদ্ধতি - ajkerparibartan.com
প্রাথমিক বিদ্যালয়ে আবারো চালু হলো মূল্যায়ন পরীক্ষা পদ্ধতি

4:05 pm , August 18, 2025

কাউখালী প্রতিবেদক ॥ দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারও সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো ধারাবাহিক মূল্যায়নের পাশাপাশি সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন মান যাচাইয়ের জন্য ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ন উভয় পদ্ধতিই চালু রয়েছে। তবে ধারাবাহিক মূল্যায়নে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক কোন পরীক্ষা নেয়া হয় না বিধায় শিক্ষার্থী এবং অভিভাবকের দীর্ঘদিনের দাবি ছিল সকল শ্রেণীতে সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি চালু করা। সোমবার কাউখালী উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার  বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতেও সামষ্টিক মূল্যায়ন চালু হলে তা কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য খুবই সহায়ক ভূমিকা রাখবে ।
কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বছরে তিনটি মূল্যায়ন পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থীরা অধিক আগ্রহের সাথে তাদের বইগুলো অধ্যায়ন করবে। যা তাদের জ্ঞানার্জনের জন্য  প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি  করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT