4:02 pm , August 18, 2025
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ কেন্দ্রীয় যুবলীগ নেতা বাদশা মুতিউর রহমান এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বৈঠক করছেন এমন খবর পেয়ে বাহাদুরপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় রাজুকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। ছাত্রলীগ নেতা রাজুর নামে ঢাকার উত্তরা পশ্চিম আমলী আদালতে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।
