শিক্ষার্থীদের ডিসি অফিসের সামনে বিক্ষোভ শিক্ষার্থীদের ডিসি অফিসের সামনে বিক্ষোভ - ajkerparibartan.com
শিক্ষার্থীদের ডিসি অফিসের সামনে বিক্ষোভ

4:01 pm , August 18, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ শেবাচিম ও দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে হাসপাতালের সামনে অনশনরত শিক্ষার্থী, অভিভাবক ও আন্দোলনকারীদের ওপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি জানান, তারা আমাদের উপর হামলা করেছে মামলা করেছে। আমরা মনে করছি চিকিৎসকরা সিন্ডিকেট লালন পালন করছে। আমরা তো আছি অতি দ্রুত সরকারি পদক্ষেপে আমাদের প্রতিটি দাবি মেনে নেয়া হোক এবং আমাদের শিক্ষার্থীদের উপর যতগুলো হামলা হয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। রনি জানান, এ আন্দোলন বরিশালবাসীর ন্যায্য আন্দোলন। আমরা দাবী আদায় না হওয়া পর্যন্ত পিছ পা হবো না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT