মুলাদীতে ট্রাক্টর মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু মুলাদীতে ট্রাক্টর মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু - ajkerparibartan.com
মুলাদীতে ট্রাক্টর মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

4:21 pm , August 17, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে পাওয়ার ট্রিলার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মো. জামেরুল (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার  বেলা ১১টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। জামেরুল কৃষ্ণপুর গ্রামের আতাহার খন্দকারের ছেলে।
জামেরুলের চাচা মোতালেব খন্দকার বলেন, কৃষি কাজের পাশাপাশি জামেরুল পাওয়ার টিলার চালাতো। নদী পারাপারেরর সমস্যা এড়াতে টিলার মেরামতের জন্য তিনি ওয়েল্ডিং যন্ত্র কিনে নেন। শনিবার বেলা ১১টার দিকে বাড়িতে পাওয়ার ট্রিলারটি ওয়েল্ডিং করতে ছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেরে বাড়ির লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের পাওয়ার ট্রিলার ওয়েল্ডিং করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। অভিভাবকদের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT