ভান্ডারিয়ায় ছাত্রী নিয়ে পালানোর বিচার না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন ভান্ডারিয়ায় ছাত্রী নিয়ে পালানোর বিচার না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ছাত্রী নিয়ে পালানোর বিচার না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন

4:16 pm , August 17, 2025

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া উপজেলার নদমুলা-শিয়ালকাঠী ইউনিয়নের নদমুলা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক কর্মচারী ছাত্রী নিয়ে পালানোর ঘটনার বিচার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।
জানাগেছে, নদমুলা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী সাব্বির হোসেন  মাদ্রাসার এক দশম শ্রেণীর  ছাত্রীকে  নিয়ে পালিয়ে গেলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এ কারণে গত ১৩ আগষ্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জনের সিদ্ধান্ত হয়। এ ঘটনায় ২৪ জন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার চতুর্থ শ্রেণীর কার্মচারী কে সাময়িক বরখাস্তার করেন। অভিযুক্ত নিরাপত্তা প্রহরী ভা-ারিয়ার নদমূলা গ্রামের মো. আনছার উদ্দিন এর ছেলে।  রোববার মাদরাসায় গেলে শিক্ষক ও কর্মচারীদের পাওয়া গেলেও কোন শিক্ষার্থী পাওয়া যায়নি। এমন কি পাওয়া যায়নি সুপার একে এম শাহজাহান কে। অভিযোগ উঠেছে সুপার মাদরাসায় না এসে ভা-ারিয়া বাজারে আদর্শ গার্মেন্টন্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি কখনো সঠিক সময়  যাওয়া-আসা কনে না।
এ ব্যাপারে  সুপার একেএম শাহজাহান বলেন, আমি শতভাগ মাদরাসায় উপস্থিত থাকি। তবে আজকে ঢাকায় গিয়েছিলাম।
উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার বলেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী সাব্বির হোসেন কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT