4:15 pm , August 17, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যরা রোববার সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার সকালে তারা দায়িত্বভার গ্রহণ করেন। নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন : চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সেক্রেটারি আবুল কালাম শাহীন ভাইস চেয়ারম্যান এয়ার কমোডর শাহে আলম, সদস্য আলী আজগর ফকির, বিলকিস জাহান শিরিন, জুলহাস উদ্দিন মাসুদ, সাব্বির নেওয়াজ সাগর, জসিম উদ্দিন খান, মামুন রেজা খান, এসএম মাকীন আবেদিন, আরিফুর রহমান বাবু। রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন জানান-কোন জমকালো অনুষ্ঠান ছাড়াই সাদামাটাভাবে আমরা রোববার দায়িত্বভার গ্রহণ করেছি।
