4:37 pm , August 16, 2025
খবর বিজ্ঞপ্তি ॥ গত শুক্রবার সন্ধ্যায় নগরীর শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে কাউনিয়া থানা জামায়াতে ইসলামির কর্মীদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
কাউনিয়া থানার আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা আবদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
প্রধান অতিথি বলেন,বাংলাদেশের জনগণ এখন পরিবর্তন দেখতে চায়,তাই জনগণের মুখে মুখে এখন একই শ্লোগান ‘সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ’। এখন থেকেই নির্বাচনী কাজ করতে হবে। ভোটার তালিকা ধরে ধরে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। ফেব্রুয়ারীতে নির্বাচন হলে আমাদের এখন থেকেই নির্বাচনী কাজ চালিয়ে যেতে হবে।
শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন ১৭নং ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান। শিক্ষা শিবিরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন কাউনিয়া থানার শুরা সদস্য অধ্যাপক মোশাররফ হোসাইন, অধ্যাপক শহিদুল ইসলাম, ৩নং সভাপতি মাওলানা মাইনুদ্দীন, ৪নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা ফেরদৌস, ৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ ইব্রাহিম, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ শামিম, ১ং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার সুলতান আহমেদ, ৭ নং ওয়ার্ড সভাপতি আবুল বাশার।
