4:35 pm , August 16, 2025
বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের অগৈলঝাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজীর ঘটনায় র্যাব-৮ সদস্যরা ঢাকার কামারঙ্গীর চর এলাকা থেকে আরাফাত ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে। র্যাব-১০’এর সহযোগীতায় আরাফতকে গ্রেপ্তারের পর আগৈলঝাড়া থানায় হস্তান্তর করা হয়।
গত ১৫ জুলাই অগৈলঝাড়া বাজারে মাছ বিক্রী করে বাড়ী ফেরার পথে ব্যবসায়ী জয় বিশ^াস এর কাছ থেকে আরাফাত ও তার অপর দুই সহযোগী ডিবি পুলিশ পরিচয় দিয়ে নগদ ২১ হাজার ১শ টাকা ছিনিয়ে নেয়। এসময় অভিযুক্তদের মধ্যে একজন ভ্যান সহ জয় বিশ^াসকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ভ্যানে উঠে বসে। এ সময় ভিকটিম একজনকে ঝাপটে ধরলে স্থানীয় লোকজন এসে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে।
