নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে -সেলিমা রহমান নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে -সেলিমা রহমান - ajkerparibartan.com
নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে -সেলিমা রহমান

4:17 pm , August 16, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, স্বৈরাচার হাসিনা খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলো। খালেদা জিয়া কারো সাথে আপোষ করেনি। ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার কিন্তু বিএনপি তা মেনে নেবে না। ধানের শীষ কে বিজয়ী করতে হলে জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার  বিকালে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে  ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময়  গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনে বিএনপির  মনোনয়ন প্রত্যাশী সেলিমা রহমান।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এসএম শফিউল আজম শাহিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সহ-সাধারন সম্পাদক  ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বরিশাল জেলা বিএনপি’র সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান, জেলা বিএনপির সদস্য ও বাবুগঞ্জ উপজেলা  বিএনপি সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন,জেলা কৃষকদলের সভাপতি মহসিন  আলম, বিএনপির নেতা মিজানুর রহমান মজনু, জেলা যুবদলের সদস্য আওলাদ হোসেন, আরিফুর রহমান রতন,  মনিরুজ্জামান মিল্টন, মিলন খান, ইউপি সদস্য রিপন, ছাত্রনেতা এইচএম রিয়াজ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT