নির্বাচন নিয়ে ষরযন্ত্রকারীরা জনগনের বন্ধু হতে পারে না -জয়নুল আবেদীন নির্বাচন নিয়ে ষরযন্ত্রকারীরা জনগনের বন্ধু হতে পারে না -জয়নুল আবেদীন - ajkerparibartan.com
নির্বাচন নিয়ে ষরযন্ত্রকারীরা জনগনের বন্ধু হতে পারে না -জয়নুল আবেদীন

4:16 pm , August 16, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বরিশাল-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. জয়নুল আবেদীন বলেছেন, নির্বাচন নিয়ে ষরযন্ত্রকারীরা জনগনের বন্ধু হতে পারে না। যে ভোটাধিকার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে বিএনপি এখন সেই ভোটাধিকার ফিরিয়ে দেয়ার কথা বলছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে বাবুগঞ্জ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সুলতান আহমেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন, আরিফুর রহমান শিমুল শিকদার, মোঃ আব্দুল করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT