লালমোহনে জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন লালমোহনে জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন - ajkerparibartan.com
লালমোহনে জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন

4:13 pm , August 16, 2025

লালমোহন প্রতিবেদক ॥ ভোলা জেলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য এ কে এম ফকরুদ্দিন খান রাজী। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ভোট কেন্দ্রভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর মাস্টার জাকির হোসাইন বলেন, ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন দলকে আরও সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোলা-৩ (লালমোহন- তজুমুদ্দিন) আসনে সমর্থিত এমপি প্রার্থী নিজামুল হক নাঈম বলেন, লালমোহনের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও স্বচ্ছ প্রশাসন চায়। আমরা এমন একটি নির্বাচনী পরিবেশ গড়তে চাই যেখানে ভোট কেন্দ্র হবে নিরাপদ, ফলাফল হবে বিশ্বাসযোগ্য এবং জনগণের রায় হবে সর্বোচ্চ।
এছাড়া জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, জেলা সহ-সেক্রেটারি মাওলানা আকতার উল্যাহ এবং উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা সেক্রটারী অধ্যাপক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল হক।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT