4:19 pm , August 15, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ বার কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়াম চত্বরে সাজসজ্জার প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল সম্মেলন স্থল পরিদর্শন করেন বিএনপির সাজসজ্জা উপ-কমিটির নেতৃবৃন্দ। তারা প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
