3:57 pm , August 15, 2025
রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রাজাপুর উপজেলার নৈকাঠিতে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি – ১ আসনের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজার আয়োজনে তার নিজস্ব কার্যলয়ে এ আলোচনা সভা এবং রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান সেলিম রেজা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মাসুম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এ্যাড.নূর হোসেন, যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার সিকদার, মঠবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম গাজী।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করা হয় এবং শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
