3:56 pm , August 15, 2025
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারী মকিমাবাদ বাজারে মানববন্ধন করে।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জসিম খান, নাহিদ হোসেন, মনিরুজ্জামান, আয়শা আক্তার, সাবিনা আক্তার বিথি, দশম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফিমা আক্তার।
বক্তারা বলেন, উপজেলার চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন ডাকুয়া (এপিপি) একজন রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি ইউনিয়নের কোন নোংরা রাজনীতির সাথে জড়িত নয়। বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা ফয়সাল খান মকিমাবাদ বাজারে একটি অবৈধ কোচিং সেন্টার পরিচালনা করেন। সেই কোচিং সেন্টার চলাকালীন এলাকার মাদক ব্যবসায়ী লিওন সিকদার ও তমাল সিকদার মিলে সাগরকে মারধর করে। ওই ঘটনাকে পুঁজি করে গত ১২ আগস্ট ফয়সাল খান নিজের কোচিং সেন্টার ভাঙচুর করে এ্যাডভোকেট জাকির ডাকুয়ার নামে চাঁদাবাজির মিথ্যা নাটক সাজায়। পরদিন ১৩ আগস্ট সকালে ফয়সাল খান ও তার সহযোগী নীলিমা আক্তার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সড়ক অবরোধ করে এবং ১৪ আগস্ট থানায় একটি চাঁদাবাজি ও শ্লীলতাহানী মামলা দায়ের করে।
শিক্ষার্থীরা জানায়, গত ১৩ আগস্ট বুধবার সকালে কোচিং সেন্টার মালিক ফয়সাল খান ও তার সহযোগী নীলিমা ম্যাডাম তাদেরকে ভুল বুঝিয়ে বিএনপি নেতা জাকির ডাকুয়ার নামে সড়ক অবরোধ করিয়েছে।
