3:56 pm , August 15, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও আওয়ামী লীগ মুক্ত বাকেরগঞ্জ গড়ার লক্ষ্যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে শো-ডাউন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার দুপুরে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শো-ডাউন দেয়। পরে রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজারে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম খান রাজন। এসময় নজরুল ইসলাম খান রাজন বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো। দিনের ভোট রাতে, কখনো বিনা ভোটে, কখনো ডামি ভোটে ক্ষমতা দখল করেছিলো। খুন, গুম, রাহাজানির মাধ্যমে পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিনত করেছিলো। এই ফ্যাসিস্ট সরকারের কোনো কার্যক্রম বরিশালে চলবে না। বিগত দিনে গোপালগঞ্জের পাশাপাশি বাকেরগঞ্জেও আওয়ামী লীগের ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠেছিলো। বিএনপির পদ-পদবীতে থেকে নেতারা তা প্রশ্রয় দেয়ায় নেতাকর্মীরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই যারা পদ-পদবীতে থেকে বিএনপির ক্ষতি করছে তাদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নিবে।
রঙ্গশ্রি ইউনিয়নের পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাকেরগঞ্জ পৌরসভার সাবেক সভাপতি মো: মুন্না, নেয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, মোফাজ্জেল হোসেন, মজিবুর রহমান মোল্লা, ঢাকা দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল সালাম সিকদার। মজিবর মোল্লার উপস্থাপনায় সভাপতিত্ব করেন মতিউর রহমান মোল্লা।
