ইসলামি আন্দোলনে যোগ দিচ্ছেন সাবেক এমপি রুস্তম আলী ফরাজী ইসলামি আন্দোলনে যোগ দিচ্ছেন সাবেক এমপি রুস্তম আলী ফরাজী - ajkerparibartan.com
ইসলামি আন্দোলনে যোগ দিচ্ছেন সাবেক এমপি রুস্তম আলী ফরাজী

3:52 pm , August 15, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুর-৩ (মঠবাড়িয়ায়) আসনের সাবেক এমপি রুস্তম আলী ফরাজী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। ১৯৯৬ সালে লাঙ্গল, ২০০১ সালে ধানের শীষ, ২০১৪ সালে স্বতন্ত্র এবং ২০১৮ সালের বির্তকিত নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন তিনি। রুস্তম আলী ফরাজী রাজনৈতিক জীবনে কোন দল থেকে একবারের বেশি নির্বাচন না করায় এলাকায় পল্টিবাজ এমপি হিসেবে বেশ পরিচিত। বলেশ্বর নদর্তীরবর্তী উপকূলী উপজেলা পিরোজপুরের মঠবাড়িয়ার সাধারণ জনগণ এক সময় হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতি দুর্বল ছিল। ১৯৯৬ এর জাতীয় সংসদ নির্বাচনে এরশাদকে কারামুক্তির ইস্যুকে সামনে রেখে এবং স্থানীয় আওয়ামী লীগের কোন্দলকে কাজে লাগিয়ে লাঙ্গল প্রতীকে তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি তথা চারদলীয় ঐক্যজোটের জোয়ার দেখে লাঙ্গল ফেলে ধানের শীষের ছড়ি ধরেন। পরে চারদলীয় ঐক্যজোটের গণজোয়ারে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১/১১ সময় একটি বেসরকারি টিভি চ্যানেলে তারেক রহমানকে ক্রসফায়ারে দেওয়া উচিত বলে মন্তব্য করেন। যার কারণে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। পরবর্তীতে ২০১৪ সালের বিনাভোট ও ২০১৮ সালে রাতের আধারে ভোট ডাকাতির নির্বাচনে এমপি নির্বাচিত হন। বর্তমানে তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগদান করছেন বলে শোনা যাচ্ছে। রুস্তম আলী ফরাজী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে মঠবাড়িয়া থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ইসলামি আন্দোলনের একাধিক দায়িত্বশীল।
এ ব্যাপারে তুষখালী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ বলেন, রুস্তুম ফরাজী আওয়ামী লীগের দোসর হয়ে দিনরাত শেখ হাসিনার গুনকীর্তন করছেন। সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।
টিকিকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুল হক খোকন বলেন, রুস্তম আলী ফরাজী আওয়ামী লীগের দোসর ছিলেন। তিনি বিএনপি অফিস ভাংচুর মামলার আসামি।
সাপলেজা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক নাসির খান বলেন, বিগত ১৭ বছর তিনি আওয়ামী লীগের দোসর হয়ে সাধারণ মানুষকে  একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT