- ajkerparibartan.com

4:44 pm , August 14, 2025

বেলস পার্কের ল্যাম্পপোস্টের ম্লান আলোয় মাটিতে বসে গাজরা ফুলের মালা গেঁথে চলেছেন মাসুদ। বাড়িতে অপেক্ষা করছে বাক্প্রতিবন্ধী স্ত্রী, এক ছেলে, এক মেয়ে যাদের ক্ষুধা মেটাতে তিনি প্রতিদিন নিরলশ পরিশ্রম করে আয় করেন তিন-চারশ টাকা। গোলাপ বিক্রির স্বপ্ন ছিল তার। টাকার অভাবে সেই স্বপ্ন বহুদিন ধরেই ধুলোর নিচে চাপা পড়ে ছিল। সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ এগিয়ে আসেন। বারিয়ে দেন মানবতার হাত। বরিশাল জিলা স্কুলের এক কৃতি শিক্ষার্থী মানবিক মানুষ মোঃ ফরিদুল ইসামের সহায়তা’য় দেয়া হলো একটি টেবিল। বসার জন্য একটি টুল। আর ১০০টি লাল গোলাপ ফুলের সাথে গাজরা ফুলও। গোলাপ হাতে নিয়ে মাসুদের চোখে যে আলো জ্বলে উঠল তা ছিল একসাথে আশা, বিস্ময় আর কৃতজ্ঞতার রঙে রাঙানো, যেন দীর্ঘ অন্ধকার শেষে ভোরের প্রথম সূর্যের কিরণ এসে ছুঁয়ে গেল মাসুদের জীবন। আবেগাপ্লুত মাসুদ প্রাণ ভরে দোয়া করলেন বরিশালের আপামর মানুষের প্রিয়জন মানবিক মানুষ সাজ্জাদ পারভেজের জন্য।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT