4:23 pm , August 14, 2025
মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে ওষুধ প্রশাসনের অভিযানের সংবাদ পেয়েই দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুলাদী বন্দরের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান। ওষুধ ব্যবসায়ীরা জরিমানার ভয়ে দোকান বন্ধ করে চলে গেছেন বলে জানান ভোক্তারা। যেসব দোকানে অভিযানের সম্ভাবনা নেই শুধু সেই দোকানগুলো খোলা পেয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ভেজাল ও নি¤œমানের এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন বলে অভিযোগ ভোক্তাদের।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সহকারী কমিশনার পরাগ সাহার নেতৃত্বে মুলাদী বন্দরে অভিযান চালায় ওষুধ প্রশাসন। বেলা ১২টার দিকে শুরু হওয়ায় অভিযানটি মুলাদী হাসপাতালের সামনে থেকে শুরু হয়। এসময় দুটি ওষুধের দোকানে কর্মকর্তারা অভিযান শুরু করলে অন্যান্য দোকান বন্ধ করে চলে যায়।
অভিযানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ওষুধ তত্ত্বাবধায়ক অফিসের সহকারী পরিচালক আব্দুল বারী, মুলাদী থানার উপপরিদর্শক হারুন অর রশিদ প্রমুখ।
সহকারী কমিশনার পরাগ সাহা জানান, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুটি দোকানে অবৈধভাবে ওষুধ বিক্রির প্রমান পাওয়া গেছে। তন্নী মেডিকেল হল নামের ওষুধের দোকানের নিববন্ধন কিংবা ফার্মাসিস্ট বিষয়ক প্রশিক্ষণ নেই। দোকানে ফ্রিজ কিংবা ফ্রিজার পাওয়া যায়নি। এন্টিবায়োটিক, ভ্যাকসিনসহ অনেক ওষুধ খোলা রেখে বিক্রি করছেন দোকান মালিক। দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
