বাকেরগঞ্জে ফার্মাসিস্ট এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাকেরগঞ্জে ফার্মাসিস্ট এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ফার্মাসিস্ট এর বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

4:13 pm , August 14, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক  ॥ বাকেরগঞ্জে ফার্মাসিস্ট শহিদুল হাসানের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গারুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব খান, শহিদ মোল্লা, ক্বারী  শাহ আলম, সাবেক ছাত্রনেতা খান সুলতান মাহমুদ জলিল, বিমল শীল, দুলাল হাওলাদার, জাহাঙ্গীর মল্লিক ও শামিম জোমাদ্দার।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট শহিদুল হাসান গত বছরের ৯ মার্চ অত্র কেন্দ্রে যোগদান করেন। তিনি যোগদান করার পূর্বে খয়রাবাদ উপ-স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের সেবার মান খুবই খারাপ ছিল। অথচ তিনি এই কেন্দ্রে যোগদানের পর থেকে গারুড়িয়া ইউনিয়নের রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া এবং রোগীদের মাঝে নিয়মিত ওষুধ বিতরণ করছেন। অত্র উপস্বাস্থ্য কেন্দ্রে তিনি ছাড়া একজন স্টাফও নেই। তারপরেও তার চিকিৎসা সেবায় ইউনিয়নবাসী যথেষ্ট সন্তুষ্ট।
বক্তারা আরও বলেন, ফার্মাসিষ্ট শহিদুল হাসান যোগদানের এক বছর যেতে না যেতেই তাকে অত্র কেন্দ্র থেকে বদলি করা হলে ইউনিয়নবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। তাই রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য খয়রাবাদ উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট শহিদুল হাসানের বদলি আদেশ স্থগিত করে তাকে পুনরায় বহাল করার দাবি জানাই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT