বাবুগঞ্জ প্রধানশিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করতে মরিয়া একটি মহল বাবুগঞ্জ প্রধানশিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করতে মরিয়া একটি মহল - ajkerparibartan.com
বাবুগঞ্জ প্রধানশিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করতে মরিয়া একটি মহল

4:12 pm , August 14, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আমেনা বেগমের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলমান থাকলেও তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে একটি প্রভাবশালী মহল সক্রিয় ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, প্রধানশিক্ষকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকলেও, সেই অভিযোগের সুষ্ঠু তদন্তে প্রতিবন্ধকতা তৈরি করছে একাধিক মহল।
অভিযুক্ত প্রধানশিক্ষককে মডেল প্রাথমিক বিদ্যালয়ে বহাল রাখতে একটি মহল জেলা পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
একাধিক শিক্ষক ও কর্মচারীর দাবি, যদি তদন্ত কমিটির সদস্য পদে উপজেলা শিক্ষা কর্মকর্তারা থাকেন, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে শঙ্কা থেকেই যায়। কারণ, অভিযুক্ত প্রধানশিক্ষক আমেনা বেগমের সঙ্গে শিক্ষা বিভাগের কয়েকজন কর্মকর্তার সুসম্পর্ক রয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুজ জাহান অনু  বলেন, “অভিযোগ সত্য হওয়ার পরেও একটি মহল বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইছে।
তদন্ত কমিটির প্রধান বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ সাংবাদিকদের বলেন,  আমরা সঠিক দিক বিবেচনা করে তদন্তে অগ্রসর হচ্ছি। আশা করছি কোন প্রভাবশালীদের চাপে আমরা প্রভাবিত হবো না।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, তদন্ত সঠিক প্রক্রিয়ায় এগোচ্ছে, এখানে প্রভাবিত হওয়ার কোন সুযোগ নেই।  উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষকের সাথে তার কোন ব্যক্তিগত সম্পর্ক নেই, এবং তিনি এই তদন্ত কমিটির সদস্য মাত্র। ফলে তদন্তে কোন প্রভাবিত হওয়ার সুযোগ নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT