4:28 pm , August 13, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে গনঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ আগষ্ট বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ঝালকাঠি -১ আসনের মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাসে উপজেলা বিএনপির একাংশের আয়োজিত পথসভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃনূর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার শিকদার, সাবেক ছাত্রদল নেতা কিবরিয়া সোহান, অপু খান প্রমূখ। মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, রাজাপুরে নতুন কিছু ফ্যাসিবাদের দোসরদের আবির্ভাব হয়েছে। বিএনপি এর অঙ্গসংগঠন ও সাধারণ জনতাকে সাথে নিয়ে ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করা হবে। এর আগে রাজাপুরে প্রশাসনের ১৪৪ ধারা ভেঙ্গে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
