ভান্ডারিয়ায় মাদরাসার অধ্যক্ষ, সভাপতি ও অফিস সহকারির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ ভান্ডারিয়ায় মাদরাসার অধ্যক্ষ, সভাপতি ও অফিস সহকারির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় মাদরাসার অধ্যক্ষ, সভাপতি ও অফিস সহকারির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

4:14 pm , August 13, 2025

পিরোজপুর প্রতিবেদক ॥ ভা-ারিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় অভ্যন্তরীণ আয়-ব্যয়ের নিরিক্ষা প্রতিবেদনে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভ্যন্তরীণ তদন্তে মাদ্রাসার অধ্যক্ষ, সভাপতি এবং অফিসহকারীসহ আরো ২/৩ জনের বিরুদ্ধে প্রায় ১৯ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
এ  বিষয়ে পিরোজপুর  জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার ও ভা-ারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি অধ্যক্ষকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। ৭ কর্ম দিবসের মধ্যে  অধ্যক্ষকে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়।
তবে সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ সুকৌশলে ৭ কর্ম দিবসের মধ্যে জবাব না দিয়ে ১৫দিনের সময় চেয়ে আবেদন করেন। কারণ  এডহক কমিটির মেয়াদ ১০দিন পরে শেষ হয়ে যাবে। এ কারণে  অধ্যক্ষ এ কৌশল ব্যবহার করেছেন।
জানাগেছে, সংশ্লিষ্ট মাদরাসা পরিচালনার কোন কমিটি নাই। এর প্রেক্ষিতে অধ্যক্ষের বিরুদ্ধে ২০২৩-২০২৪ অভ্যন্তরীণ হিসাব নিরিক্ষা প্রতিবেদনে জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করা হয়।  ৪ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার   জাহাঙ্গীর হোসেনকে। সদস্য করা হয় আহম্মদ মারুফ তালুকদার (দাতা সদস্য), শিক্ষক টিএম মনোয়ার হোসেন ও মাহাবুব রহমান। তদন্ত কমিটির রিপোর্টে অধ্যক্ষ ১১ লক্ষ ৫৩ হাজার টাকা, সাবেক সভাপতি  মোয়াজ্জেম হোসেন মিয়া ও অধ্যক্ষ যোগসাজসে ৫ লক্ষ ২১ হাজার টাকা, অফিস সহকারীসহ আরো ২/৩ জন মিলে মোট ১৯ লক্ষ ৯১ হাজার টাকা অর্থ আত্মসাতের সত্যতা মেলে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসার অডিট কমিটির আহবায়ক জাহাঙ্গীর হোসেন বলেন- আমি তদন্ত করেছি এবং বিরুদ্ধে অনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে রিপোর্ট প্রেরণ করা হয়েছে।
সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মিয়া বলেন-আমি এ ব্যাপারে কিছু জানি না। তবে অধ্যক্ষ সাহেব অনিয়ম ও দুর্নীতি করে থাকলে সেটা  আমার জানা নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT