আওয়ামী লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু আওয়ামী লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু - ajkerparibartan.com
আওয়ামী লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

4:13 pm , August 13, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, একটি দল ইসলামের লেবাসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা এদেশের মানুষকে ভুল বুজিয়ে দিকভ্রষ্ট করার পায়তারা করে যাচ্ছে। এ দেশের মানুষ তা মেনে নেবেনা। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালিয়েছে ভারতে; আপনাদের পালাতে হবে পাকিস্তানে। জামায়াতের হেড অফিস এখনো পাকিস্তানে আছে।
বুধবার দুপুরে স্বরুপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৩ আগষ্ট দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এতে স্বাগত বক্তব্য রাখেন।
রওনাকুল ইসলাম টিপু বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ এক তরফা ক্ষমতা ধরে রাখতে মানুষকে গুম,খুন,জেল জুলুম চালিয়েছে। এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। সেই ভোটাধিকার আদায় সহ বৈষম্য দূর করতে আন্দোলন সংগ্রাম করেছে। স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দীন রানা, সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT