গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করায় দম্পত্তিসহ তিনজনের কারাদন্ড গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করায় দম্পত্তিসহ তিনজনের কারাদন্ড - ajkerparibartan.com
গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করায় দম্পত্তিসহ তিনজনের কারাদন্ড

4:15 pm , August 12, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ বিউটি পার্লারে চাকরি দেয়ার প্রলোভনে বাসায় আটকে জিম্মি করে এক গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করার দায়ে দম্পত্তিসহ তিনজনকে দুই ধারায় ৮ বছরে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেককে দুই ধারায় ৭০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মঙ্গলবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।
দন্ডিতরা হলো- পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী রানা (৩৫), তার স্ত্রী শাহানারা বেগম জেসমিন (৪০) ও পিরোজপুরের টোনা গ্রামের বাসিন্দা আকাশ রহমান (৪৮)।
রায় ঘোষনার সময় জেসমিন ও আকাশ পলাতক ছিলো।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, বরিশাল নগরীর বাসিন্দা গৃহবধূ চাকরির সন্ধানে রানা ও জেসমিন দম্পত্তির কাছে যায়। ওই দম্পতির বিউটি পার্লারে চাকুরি দেয়ার প্রলোভনে সাড়া দিয়ে নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের বাসায় যায় গৃহবধূ। তখন গৃহবধূকে আটকে জিম্মি করে অনৈতিক কাজ করতে বাধ্য করে।
২০২০ সালের ২৮ সেপ্টেম্বর শ্রীনাথ চ্যাটার্জি লেনের আফতাব ম্যানসনের নিচতলায় দম্পত্তির ভাড়া বাসায় পুলিশ অভিযান চালায়। এ সময় গৃহবধূসহ আরো দুই তরুণীকে উদ্ধার ও দম্পত্তিকে আটক করে। এ ঘটনায় পরদিন চারজনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করেন গৃহবধূ। মহানগর ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন আহমেদ ২০২১ সালের ৭ জানুয়ারী রানা, জেসমিন ও আকাশকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়। বিচারক ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন।
রায়ে তিনজনকে এক ধারায় ৫ বছরের কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের বিনাশ্রম কারাদন্ড। অপর আরেকটি ধারায় তিন বছরের কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের বিনাশ্রম দন্ড দেন। পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর আদেশ দিয়েছেন বিচারক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT