4:14 pm , August 12, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর মহসিন মার্কেট এর প্রবেশ পথে হোটেল মনপুরা বোডিং ও ভোলা বোডিং এ দেহ ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। গত ১২ আগস্ট দুপুরে বরিশালের হাজী মোহাম্মদ মহসিন মার্কেট ব্যবসায়ী সমিতির এক অভিযোগের ভিত্তিতে তিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক অভিযুক্ত হোটেলসহ নগরীতে অবৈধ সব হোটেল ব্যবসা বন্ধের নির্দেশ দেন তিনি।
জানাগেছে, হাজী মোহাম্মদ মহসিন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ব্যবসায়ীরা দুপুরে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে জানান, মনপুরা বোডিং ও ভোলা বোডিং দুটির উপর তলায় ছোট ছোট রুম তৈরী করে সেখানে অবাধে পতিতাদের দিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছে।
এই ছোট রুমে রাত গভীর হলে মাদক সেবনসহ মদ- জুয়ার আসর বসে। আর এই ব্যবসা রমরমা করতে বোডিং মালিকরা মাকের্টের প্রবেশ পথে এবং ফজলুল হক এভিনিউ রোডে ২০ থেকে ২৫ জনের একটি দালাল গ্রুপকে দাঁড় করিয়ে রাখে। তারা মার্কেটে আগত লোকজনকে এবং প্রধান সড়কে চলাচলকারী লোকদেরকে- ‘আসেন ভাই উপরে ভাল ব্যবস্থা আছে। এতে করে মার্কেটে আসা ক্রেতারা ও তাদের পরিবার- স্বজনরা চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন।
অভিযোগে আরো বলা হয়, আমরা মার্কেট পরিচালনা কমিটি বোর্ডিং মালিকদ্বয়কে মৌখিকভাবে তাদের এই অবৈধ /অসামাজিক ব্যবসা বন্ধ করার অনুরোধ জানাই। কিন্তু তারা আমাদের কথায় কোন কর্ণপাত করেনি।
