৬ লেন মহাসড়ক সহ ২৭ দফা দাবীতে আন্দোলনে বরিশালবাসী ৬ লেন মহাসড়ক সহ ২৭ দফা দাবীতে আন্দোলনে বরিশালবাসী - ajkerparibartan.com
৬ লেন মহাসড়ক সহ ২৭ দফা দাবীতে আন্দোলনে বরিশালবাসী

4:11 pm , August 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণসহ ২৭ দফা দাবীতে মানববন্ধন করেছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। গতকাল মঙ্গলবার সকাল দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজনের সভাপতিত্বে ও ডাক্তার মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইফ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বরিশালÑফরিদপুর ও বরিশাল-কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণ সহ বরিশাল সেক্টরে নিয়মিত বিমান ফ্লাইট চালু, বরিশাল বিভাগের ৬টি জেলার স্বাস্থ্য ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার সহ উন্নয়ন এবং শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি সব জেলা-উপজেলা হাসপাতালের চিকিৎসকদের শূণ্য পদ পূরণ এবং অবিলম্বে বরিশাল-ঢাকা আকাশ পথে নিয়মিত বিমান ফ্লাইটের পাশাপাশি যশোর-বরিশাল-চট্টগ্রাম রুটে সপ্তাহে অন্তত দুদিন ফ্লাইট চালুর দাবী জানান।
২৭ দফা দাবী হলো : বরিশাল সিটির বাইপাস সহ ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ৬ লেনের মহাসড়ক নির্মাণ, ঢাকা-বরিশাল ডুয়েল গেজ রেল লাইন স্থাপন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ভোলার শাহবাজপুরের গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহ করা, বরিশাল বিভাগে একটি আধুনিক স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ, বরিশাল বিভাগে একটি ইপিজেড নির্মাণ, বরিশাল পোর্ট রোডস্থ মৎস্য প্রক্রিয়াজাতকরণ জোন সংস্কার ও উন্নয়ন, পাথরঘাটা মৎস্য প্রক্রিয়াজাতকরণ জোন সংস্কার ও উন্নয়ন, বরিশাল বিমানবন্দর কে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর, বরিশাল বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, বরিশাল বিভাগে কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন করা, বরিশাল বিভাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, বরিশাল বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, বরিশাল শহরের খাল সমূহ পুনরুদ্ধার, খনন, সংস্কার ও দখলমুক্ত রাখা, বরিশাল বিভাগীয় শহরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপন করা, দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নের স্বার্থে-বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় এর শয্যা সংখ্যা ও প্রয়োজনীয় জনবল ১০০০ এ উন্নীতকরণ, বরিশাল জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ২৫০ এ উন্নীতকরণ, বরিশাল বিভাগীয় শিশু হাসপাতাল অবিলম্বে চালুকরণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে কীর্তনখোলা নদীতে ডিসিঘাট, ফেরিঘাট সচল করা, বাকেরগঞ্জ বাউফল এর যোগাযোগ উন্নয়নে কারখানা, গোমা নদীর সেতু ও বগা সেতু নির্মাণ করা, বরিশাল সদর এর সাথে বাকেরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে নেহালগঞ্জ সেতু ও গোমা সেতুর কাজ সমাপ্ত করে চালু করা, বরিশাল শহরে পানীয় জল বিশুদ্ধকরণ ও বিতরণ প্রকল্প চালু করা, স্বরূপকাঠী পেয়ারা বাগান কে কেন্দ্র করে একটি ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পে গড়ে তোলা, ডেফুলিয়ায় খাসজমিতে বরিশাল বিশ্ববিদ্যালয় এর বর্ধিত ক্যাম্পাস নির্মাণ করা, ‘ইলিশের বাড়ি বরিশাল’ জন গুরত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা এবং খেয়ারচর হিজলাকে ইলিশের অভয়ারণ্য ঘোষণা করা, বরিশাল সদর উপজেলার ৪নং শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী খেয়াঘাট দক্ষিণ পানবাড়িয়া এই সড়কটি দ্রুত পাকাকরণ, বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট চালু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT