অসুস্থ মুরাদ আহমেদ মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি অসুস্থ মুরাদ আহমেদ মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি - ajkerparibartan.com
অসুস্থ মুরাদ আহমেদ মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি

4:11 pm , August 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ইনডিপেন্টেন্ড টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান সদা হাস্যোজ্জল মুরাদ আহমেদ হৃদ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনের ৫ম তলার ৯নং ওয়ার্ডের সিসিইউ কেবিনে ভর্তি রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টায় তিনি নিজ বাসায় অসুস্থ্য হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে প্রথমে আরিফ মেমোরিয়াল হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর সহ বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ সকালে তাকে হাসপাতালে দেখতে যান। এসময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন উপস্থিত ছিলেন। পরে শেবাচিমের কার্ডিওলজির সহকারী অধ্যাপক ডাঃ অসীম কুমার ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ জাকির হোসেন এর আলাপ করে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে রেফার করেন। বর্তমানে মুরাদ আহমেদ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক প্রফেসর ডাঃ নাজির আহম্মেদের তত্ত্ববধানে রয়েছেন। সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের রোগ মুক্তি কামনা করে দোয়া চেয়েছেন দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, এমএম আমজাদ হোসাইন, ফিরদাউস সোহাগ, কাওসার হোসেন, সাইফুর রহমান মিরন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT