3:54 pm , August 12, 2025
নলছিটি প্রতিবেদক ॥ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদ এবং বিচারের দাবিতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নলছিটি প্রেসক্লাব।
মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কেএম সবুজ, দপ্তর সম্পাদক সাইদুল কবির রানা, নির্বাহী কমিটির সদস্য খলিলুর রহমান মৃধা, সদস্য বালী তাইফুর রহমান তূর্য্য প্রমুখ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য কুদ্দুস তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম পলাশ, সাংবাদিক সাইফুল ইসলাম, খালিদ হোসেন, মশিউর রহমান, মাহবুব তালুকদার, মশিউর রহমান রাসেল, আমির হোসেন, রাজিব কুমার মালো, ইমরান কৌশিক, আমিন হোসেন, নাঈম মল্লিক, তপু পোদ্দার প্রমুখ
