পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে আহত পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে আহত - ajkerparibartan.com
পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে আহত

3:53 pm , August 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে ফাতেমা বেমগ (৫২) নামে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাকে শেবাচিমে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে রায়পাশা গ্রামের বন্দে আলী হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ফাতেমা বেগম ওই বাড়ির মোফাজ্জেল হাওলাদারের স্ত্রী।
ফাতেমা বেগম বলেন, একই বাড়ির ফারুক হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তার কোনো সন্তান না থাকায় জমি অবৈধভাবে পাঁয়তারা চালায়। এ নিয়ে বেশ কয়েকবার হামলা-মামলার ঘটনা ঘটে।
রোববার দুপুর দুইটায় জমি দখলের উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে ফারুক হাওলাদার ও তার ছেলে বেল্লাল হোসেন বাবু হাওলাদারসহ অজ্ঞাতনামা ৫-৬ জন। এ সময় ফাতেমা বেগম প্রতিবাদ করলে মারধর করে পিটিয়ে গুরুতর আহত করে তারা।
এ ব্যাপারে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ সরদার বলেন, ফাতেমা বেগমকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আগামী ২১ আগস্ট উভয় পক্ষকে নিয়ে বিষয়টির মীমাংসা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT