ভান্ডারিয়ায় যুব দিবস পালিত  ভান্ডারিয়ায় যুব দিবস পালিত  - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় যুব দিবস পালিত 

3:52 pm , August 12, 2025

পিরোজপুর প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় নানা আয়োজনে যুব দিবস পালিত হয়েছে । এ উপলক্ষ্যে গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার  শাহিন শরীফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক শিকদার জাকির হোসেন, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য তালুকদার আহমেদ মারুফ, যুব সংগঠক কামাল হোসেন, নাসরিন সুলতানা রোজি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT