4:33 pm , July 28, 2025
হিজলা প্রতিবেদক ॥ কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নে ১১ নং পূর্ব কাদিরাবাদ সরকারি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মরিয়ম হত্যার বিচারের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য গত ৭ জুলাই মরিয়ম বিদ্যালয় পরীক্ষা দিয়ে আর বাড়িতে ফেরেনি। তখন পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ৮ জুলাই কাজীরহাট থানায় একটি সাধারণ ডায়েরী করে।
ঘটনার ১৯ দিন পর এলাকায় একটি ডোবায় মরিয়মের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা।এ সংবাদ শুনে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মরিয়ম হত্যাকান্ডের ঘটনার মূল রহস্য এখনো উদঘাটন হয়নি। তাই স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেন ।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাকির হোসেন বলেন,মরিয়ম ছিলো খুবই ভদ্র একজন ছাত্রী। কারা কি কারণে এমন এই নোংরা কাজ করেছে এখনো জানতে পারিনি। তিনি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কার্যকর করার দাবি জানান।
কাজীরহাট থানার ওসি মিজানুর রহমান বলেন, এ হত্যাকা-ের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত হত্যার মূল রহস্য উদঘাটন করা যায়নি।
