4:32 pm , July 28, 2025
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে মুনুজ্জামান মুন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার বেলা পৌনে বারোটার দিকে অচেতন অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মুনুজ্জামান মুন উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও মহেশপুর আফসার আলী ডিগ্রি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী।
নিহতের মা ফেরদৌসী আক্তার মুন্নি জানান, তার ছেলে মুন এ বছর মহেশপুর আফসার আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বেলা এগারোটার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় জামরুল গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে মুনের মায়ের কাছে জানতে চাইলে তিনি কোনো কোন ধরণের মন্তব্য করতে রাজী হননি।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গলায় ফাঁস দেয়া একজনের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমের মর্গে প্রেরণ করা হয়।
