4:27 pm , July 28, 2025
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সাবেক বানারীপাড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম মিজান (৫৭) আর নেই। গতকাল মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ জোহর বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাঁহ মাঠে প্রথম এবং বাদ আছর উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নিজ গ্রাম দিদিহারে দ্বিতীয় নামাজে জানাজা শেষে ওয়ালিয়ার বাড়ি পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিজানের মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম ও সাধারন সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামী শুক্রবার বাদ জুমা বানারীপাড়া ঈদগাঁহ মসজিদে প্রেসক্লাবের উদ্যোগে মরহুম মিজানুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া-মোনাজাতে অংশগ্রহণের জন্য সাংবাদিক সহ সকল সুধীজনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারন সম্পাদক জাকির হোসেন।
