৭ দফা দাবী আদায়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ৭ দফা দাবী আদায়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম - ajkerparibartan.com
৭ দফা দাবী আদায়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

4:03 pm , July 27, 2025

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষক সংকট দূরীকরণ সহ ৭ দফা দাবী আদায়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসন বরাবর স্মারক লিপি প্রদান করেছে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
রোববার কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে এই করমসূচী পালন করে তারা। এসময় ক্যাম্পাস থেকে সিএন্ডবি রোড, চৌমাথা, বটতলা এলাকা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে নানা ধরনের স্লোগান দেয়। পরে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল রিয়ে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউনহলের সামনে এসে বিক্ষোভ করে।
এসময় তারা বলেন, শিক্ষক সংকট সহ ৭ দফা দাবী মেনে নিয়ে আগামী ২ দিনের মধ্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে কিংবা ছাত্র প্রতিনিধিদের সাথে না বসলে আরো কঠোর আন্দোলন করা হবে
এসময় তারা তাদের ৭ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো : শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান করা, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত পর্যাপ্ত লোকবল নিয়োগ দেওয়া, ক্যাম্পাসে বরাদ্দ বাড়ানো, ৩ মাসের মধ্যে মার্কশীটসহ রেজাল্ট প্রদান করা, সেমিস্টার ও রিটেক ফি করা, শতভাগ আবাসন প্রদান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT