পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত আটঘর-কুড়িয়ানা পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত আটঘর-কুড়িয়ানা - ajkerparibartan.com
পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত আটঘর-কুড়িয়ানা

4:03 pm , July 27, 2025

গৌতম কুমার, নেছারাবাদ প্রতিবেদক ॥ পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান। সরু সরু খালের দুই পাড়ে দৃষ্টিনন্দন সারি সারি পেয়ারা বাগান দেখে পর্যটকদের মন জুড়িয়ে যায়। মৌসুম শুরুতেই পেয়ারা বাগানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশি নৌকা ও ইঞ্জিনচালিত নৌকায় চড়ে ঘুরে বেড়ান দূর-দূরান্ত থেকে আসা তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের প্রকৃতি প্রেমিক ভ্রমণ বিলাসীরা। আষাঢ়-শ্রাবণ সময়টায়  প্রতিদিন হাজারও দর্শনার্থীর ভিড়ে মুখরিত  বাংলার আপেলখ্যাত কুড়িয়ানার পেয়ারা বাগান। গ্রামীণ জনপদে বিনোদন প্রেমীদের জন্য মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পেয়ারা বাগান দিন দিন পরিণত হচ্ছে পর্যটনকেন্দ্রে।
অথচ এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পেয়ারা বাগানে ঘুরতে আশা পর্যটকরা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। দুঃখজনক বিষয়ে এই যে সৌন্দর্যের পরিপূর্ণতা নষ্ট হচ্ছে মাত্রাহীন শব্দদূষণ ও অশ্লীলতার আগ্রাসনের কারনে।উচ্চমাত্রার সাউন্ড সিস্টেমে বাজানো অশ্লীল নৃত্যভঙ্গি আর গানের কারণে পর্যটনের পরিবেশ যেমন কলুষিত হচ্ছে, তেমনি স্থানীয়দের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
এই পেয়ারার মৌসুমে ঢাকাসহ দূর-দূরান্তের নানা বয়সি ভ্রমণপিপাসু অসংখ্য দর্শনার্থী আসেন পরিবার সহ । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আসেন পেয়ারা বাগান দর্শনে। বিশেষ করে ছুটির দিন শুক্র ও শনিবার বহু পর্যটকের সমাগম ঘটে এ এলাকায়। দেশি পর্যটকদের পাশাপাশি এ পেয়ারা বাগানে বিদেশি পর্যটকরাও আসে, বলতে গেলে সারা বছরই কমবেশি দর্শনার্থীদের আগমন ঘটে।
পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার পেয়ার বাগান এখন বিরক্তির কারন হলো শব্দদূষণ ও অশ্লীলতা। আগ্রহ হারাচ্ছে পরিবার নিয়ে ঘুরতে আশা পর্যটকরা।
কুড়িয়ানা ঘুরতে আশা ফিরোজ নামে একজন বলেন, আমাদের স্বরুপকাঠি বরাবরের জন্য বিখ্যাত। ছারছিনার অলিরা শুয়ে আছেন এই মাটিতে। স্বরুপকাঠির সর্বস্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদা স্বাচ্ছন্দ্যে মিলেমিশে বসবাস করেন তাদের প্রিয় জন্মভূমিতে। তবে যুগের পরিক্রমায়, অশ্লীলতার চাদরে ঢেকে যাচ্ছে আমাদের স্বরুপকাঠি। আমরা আজ রুখে না দাঁড়ালে, অশ্লীলতায় ছেয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম।
কুড়িয়ানা আর্য্য সম্মিলনী বিদ্যালয় এর প্রধানশিক্ষক তপঙ্কর তার নিজ ফেইসবুক আইডিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ট্যাগ করে পোষ্ট করেছেন, ‘নেছারাবাদ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পেয়ারা মৌসুমে আটঘর কুড়িয়ানায় আগত উশৃঙ্খল পর্যটকদের উৎপাত বন্ধে দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। নতুবা কুড়িয়ানা আর্য্য সম্মিলনী বিদ্যালয় তিনমাসের জন্য বন্ধ রাখার অনুমতি দিন।আমাদের শিক্ষার্থীদের পড়াশুনা চরম ব্যাঘাত ঘটে।
কুড়িয়ানা পরিবার নিয়ে ঘুরতে আসা সাইফুল ইসলাম বলেন, কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাগানে পর্যটক ভ্রমণে শৃঙ্খলার অভাব ও নিরাপত্তার ঝুঁকিতে পর্যটকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। কুড়িয়ানা, দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম স্থান, এখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো পর্যটককে আকৃষ্ট করছে। চোখ জুড়ানো এই অপরূপ দৃশ্য উপভোগ করতে আসে।
কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিছু ট্রলারে উচ্চস্বরে ডিজে সাউন্ডে বাজানো হচ্ছে অশ্লীল গান ও রুচিহীন কথাবার্তায় এই মনোরম পরিবেশের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। শিশু, নারী নিরাপত্তা ও পারিবারিক ভ্রমণের জন্য এটি যথেষ্ট অস্বস্তিকর ও লজ্জাজনক পরিবেশ সৃষ্টি করছে।
স্বরূপকাঠীর আটঘর কুড়িয়ানা কেবল একটি ভাসমান নৌকা বা পেয়ারার হাট না , এটি একটি প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহেদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। আমি জরুরিভাবে এ বিষয়ে পদক্ষেপ নিবো। একটি সার্কুলার জারি করবো এবং ঐ সার্কুলারটি নৌকায় নৌকায় টাঙানো থাকবে এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করানো হবে। আমি ওসি সাহেবের সাথেও এ ব্যাপারে কথা বলেছি। বিশেষ করে সাউন্ড বক্স এবং অশ্লীল নৃত্যভঙ্গির বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ নিবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT