আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে: হেলাল আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে: হেলাল - ajkerparibartan.com
আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে: হেলাল

4:53 pm , July 26, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫(সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার  বরিশাল নগরীর টাউন হল মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। হেলাল আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে। সংগঠনের প্রত্যেক স্তরে দায়িত্বশীলদেরকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকতে হবে। আমরা যদি পরিকল্পিতভাবে কাজ করি, তাহলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। এই সম্মেলনের মাধ্যমে আমরা নতুন করে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাবো এবং জনগণের অধিকার আদায়ে সামনে থেকে ভূমিকা রাখবো।
তিনি আরও বলেন, সব দল দেখা শেষ। দেশের মানুষের এবার জামায়াতে ইসলামীকে দেখবে। ফ্যাসিবাদের সব পথ বন্ধ করে দিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে আনতে হবে সত্যিকারের পরিবর্তন। বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই। দুর্নীতি, চাঁদাবাজির বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। আমাদের প্রতিটি ঘরে ঘরে যেয়ে ভোট চাইতে হবে। আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, মহানগরের নায়েবে আমির প্রফেসর মাহামুদ হোসেন দুলাল,  মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাবিবুর রহমান, সদর উপজেলার আমির মাওলানা সফিউল্লাহ তালুকদার, সদর উপজেলা নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন, সদর উপজেলার সেক্রেটারি অধ্যাপক কাওসার হোসাইন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT