4:04 pm , July 25, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন শাখা গণঅধিকার পরিষদের উদ্যোগে জুলাই বিপ্লব স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেদারপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সমন্বয়ক আলী আকবর বেপারীর সভাপতিত্বে এবং বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদার, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ জাকির হোসেন, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা রাজু মৃধা।
বক্তারা জুলাই বিপ্লবের পটভূমি, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
