বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ অব্যাহত বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ অব্যাহত - ajkerparibartan.com
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ অব্যাহত

4:00 pm , July 25, 2025

বিশেষ প্রতিবেদক ॥ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে।  ফলে গত এক সপ্তাহ ধরে বিশেষায়িত এ শিক্ষা প্রতিষ্ঠনটিতে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে মারাত্মক শিক্ষক সংকট সহ নানা সীমাবদ্ধতায় দীর্ঘদিন ধরেই বিপুল সংখ্যক শিক্ষার্থীর লেখাপড়া বিঘিœত হলেও বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বস্ত্র অধিদপ্তর বিষয়টি নিয়ে খুব সচেতন নয় বলেও অভিযোগ ছাত্র-ছাত্রীদের।
ফলে একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনেও কোন কাজ না হওয়ায় গত সপ্তাহ থেকে শিক্ষার্থীরা কলেজটিতে কমপ্লিট শাটডাউন ঘোষনা করে কলেজ ক্যম্পাস সহ বরিশাল মহানগরীতে বিক্ষোভ করছে। ।
দেশের দক্ষিণাঞ্চলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একমাত্র এ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানটির বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। প্রায় ১২০ কোটি টাকা ব্যায়ে মাত্র ৫ বছর আগে সাবেক বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে। গৌরনদীতে নিজস্ব ক্যাম্পাসে টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।
কিন্তু নব নির্মিত বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটিতে নানামুখি সমস্যার সাথে শিক্ষক সংকট শিক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। কলেজটিতে প্রায় ২৫ জন শিক্ষক পদের বিপরীতে এখন কর্মরত আছেন মাত্র ১২জন। একইসাথে এখানে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিযোগ, ‘পরিক্ষা দেয়ার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয় এর ফলাফল পেতে’। ফলে সময়মত পরিক্ষার ফলাফল না পেয়েও বেশীরভাগ শিক্ষার্থী চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ।
এব্যাপারে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বলেন, ছাত্র-ছাত্রীদের দাবী যৌক্তিক। শিক্ষক নিয়োগ সহ অন্যসব বিষয়গুলো নিয়ে বস্ত্র অধিদপ্তর কাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT