মহানগর আদালতের পিপি হলেন পান্না মহানগর আদালতের পিপি হলেন পান্না - ajkerparibartan.com
মহানগর আদালতের পিপি হলেন পান্না

4:44 pm , July 24, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ পান্না মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার  তিনি পিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ্যাড. পান্না বর্তমানে জাতীয়তাবাদী দল বরিশাল কমিটির সদস্য এবং জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের আহ্বায়ক। তিনি ১৯৯১ সালে বরিশাল জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। এরপর ১৯৯৪ সালে হাইকোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ২০১৬ সালে বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৮ সালে পান্না ছাত্র থাকাকালীন এরশাদ বিরোধী আন্দোলনে বরিশাল জেলা ছাত্র সংগ্রাম পরিষদের স্বল্পকালীন সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের কারণে মামলার আসামি হন এবং কারা ভোগ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT