শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় কাউখালীতে দোয়া শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় কাউখালীতে দোয়া - ajkerparibartan.com
শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় কাউখালীতে দোয়া

4:16 pm , July 22, 2025

কাউখালী প্রতিবেদক ॥ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে  হতাহতের ঘটনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সরকারি, বেসরকারি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। এছাড়া আহত ও নিহতদের জন্য মসজিদসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান। এছাড়া কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয়, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT