বাকেরগঞ্জে জামাল খান হত্যা মামলায় ১০ জন কারাগারে বাকেরগঞ্জে জামাল খান হত্যা মামলায় ১০ জন কারাগারে - ajkerparibartan.com
বাকেরগঞ্জে জামাল খান হত্যা মামলায় ১০ জন কারাগারে

3:49 pm , July 22, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে জামাল খান হত্যা মামলায় এজাহারভুক্ত ১০ জন আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. ফারুক হোসেন জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত আসামীরা হলেন : হাফেজ খান, ইউনুস খান, কাওছার খান, মোনায়েম খান, দেলোয়ার খান, আনোয়ার খান, খোকন খান, এলেম খান, কাওছার খান ও এনায়েত খান। আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না ও এ্যাডভোকেট মামুন চৌধুরী আদালতে শুনানি করেন।
হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের  ইব্রাহিম খানের পুত্র জামাল খানের সাথে ব্যবসায়িক লেনদেন নিয়ে একই গ্রামের ইউনুস খান ও তার ছেলে হাফেজ খানদের বিরোধ ছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ৭ মে রাত সাড়ে ১০ টায় আসামী হাফেজ খান, কাওসার খান ও দেলোয়ার খান জামাল খানকে তার বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। পরদিন ৮ মে গুচ্ছগ্রামের জাকির খানের পরিত্যাক্ত ঘর থেকে পুরনো জামা দিয়ে গলায় ফাঁস দেয়া লাশ পুলিশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৮মে রাতে নিহতের ভাই রাকিব খান বাদী হয়ে ১০ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের  জামিন লাভ করেছিলেন।
হাইকোর্টের নির্দেশে আসামীরা মঙ্গলবার আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে  কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT