4:52 pm , July 21, 2025
পরিবর্তন ডেস্ক ॥ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ। এক শোক বার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং অসুস্থ্য শিশুদের দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেছেন।
