বরিশালে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন ৫ আগষ্ট বরিশালে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন ৫ আগষ্ট - ajkerparibartan.com
বরিশালে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন ৫ আগষ্ট

4:50 pm , July 21, 2025

মো:জিয়াউদ্দিন বাবু ॥ বরিশালে জুলাই-আগষ্টের শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নির্মাণ করা হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। যা উদ্বোধন হবে আগামী ৫ আগষ্ট।
বরিশাল গণপূর্ত বিভাগ জানায়, নগরীর আলেকান্দা আমতলার মোড়ে অবস্থিত স্বাধীনতা পার্ক সংলগ্ন নির্মাণ করা হচ্ছে এই জুলাই স্মৃতিস্তম্ভ। গণ-অভ্যুত্থানে দেশের প্রায় প্রতিটি জেলায় ছাত্র-জনতা বৈষ্যম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। সেদিন যারা শহিদ হয়েছেন তাদের স্মরণ  স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফ-উল আলম বলেন, গণপূর্ত বিভাগের উর্ধ্বতন প্রকৌশলীদের বিভিন্ন দিক-নির্দেশনায় দ্রুত গতিতে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ এগিয়ে চলছে।
বাংলাদেশ উন্নয়ন তহবিল (জিওবি)-এর অর্থায়নে এই জুলাই স্মৃতিস্তম্ভ প্রকল্প কাজ হাতে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই স্মৃতিস্তম্ভ।
এ প্রসঙ্গে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, সাড়া দেশের প্রায় ৬৪ জেলায় জুলাই-আগষ্টের শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এর নির্মাণ কাজ হাতে নেয়া হয়েছে। স্মৃতিস্তম্ভটি প্রায় ১৮ ফুট লম্বা হবে।’এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন জানান, আগামী ৫ আগষ্ট এর উদ্বোধন করা হবে। এর আগে কাজ শেষ হবে বলে আশা করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT