কাউখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  কাউখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  - ajkerparibartan.com
কাউখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

4:27 pm , July 21, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। আরো উপস্থিত ছিলেন, কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক রফিকুল ইসলাম, কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আমিনুর রহমান, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানররা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৭জন, কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয় থেকে ৪জন, আয়রন জয়কুল মাধ্যমিক বিদ্যালয়ের একজন, কেউন্দ্রিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন,  মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন ও কাঠালিয়া পিজিএস কারিগরি শাখা থেকে দুইজন জিপিএ-৫ পেয়েছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT